বিজেপির পর্যালোচনা বৈঠকে নব্য ও আদি দ্বন্দ্বের ঝড় - The News Lion

বিজেপির পর্যালোচনা বৈঠকে নব্য ও আদি দ্বন্দ্বের ঝড়

 


দি নিউজ লায়ন;   ২৯২১-এর বিধানসভা ভোটে হারের কারণ খুঁজতে বৃহস্পতিবার রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে বসেন শিব প্রকাশ, অরবিন্দ মেনন ও অমিত মালব্য। সেখানে রাজ্য নেতাদের একের পর এক প্রশ্নের মুখে পড়েতে হয়। এদিন বৈঠকে পরাজয়ের কারণ বিশ্লেষণে জেলা থেকে মণ্ডল স্তর পর্যন্ত রিপোর্ট চাওয়া হচ্ছে বলে বিজেপি সূত্রের খবর। এতদিন বাংলায় দলের সংগঠন দেখতেন শিব প্রকাশ।


 রাজনৈতিক লাইন নির্ধারণ, প্রার্থী বাছাই প্রক্রিয়া সামলেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। এ দিন তিনি বৈঠকে ছিলেন না। তাঁর গরহাজিরায় প্রশ্নের মুখে পড়েন ডেপুটি অরবিন্দ মেনন। যদিও বিজয়বর্গীয় ও মেননের 'মধুর' সম্পর্ক বিজেপির অন্দরে সুবিদিত। সূত্রের খবর, কৈলাসের দাপটে অনেকটাই ম্লান ছিলেন মেনন। 


কিন্তু পর্যবেক্ষক না থাকায় ঝড়ের মুখে পড়েন সহ-পর্যবেক্ষক। কেন্দ্রীয় নেতাদের কাছে রাজ্য নেতারা জানতে চান, বাদবিচার ছাড়াই কেন অন্য দল থেকে লোক নেওয়া হল? দলে সদ্য আসা কয়েকজন নেতাকে অতিরিক্ত গুরুত্ব হল অথচ পুরনো নেতারা ভোটের দায়িত্ব পেলেন না! এ দিন কেন্দ্রীয় নেতৃত্বের দূরদর্শিতা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যের এক সাধারণ সম্পাদক।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.